আজ ২৫শে ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোকের ও কলঙ্কিত দিন। ২০০৯ সালের এই দিনে পিলখানায় বিডিআর বিদ্রোহে শাহাদাতবরণকারী ৫৭ জন মেধাবী ও দেশপ্রেমিক সেনাসদস্যসহ সকল শহীদের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।
জাতি আজ গভীর বেদনার সাথে স্মরণ করছে সেই বীর সন্তানদের, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের উৎসর্গ করেছিলেন। তাঁদের এই অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়।
এই শোকাবহ দিনে আমাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে জাতিকে কলঙ্কমুক্ত করা হোক। প্রতিটি শহীদের পরিবার যেন দ্রুততম সময়ে পূর্ণ বিচার ও সঠিক সান্ত্বনা খুঁজে পায়।
আমরা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
