“চ্যানেল আই”-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বৃহস্পতিবার (০১ অক্টোবর) চ্যানেল আই ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

তিনি চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ চ্যানেলটির কর্মকর্তাবৃন্দ এবং কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে দেশ ও জাতির পক্ষে অব্যাহত ভূমিকা রাখতে তিনি চ্যানেল আই পরিবারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস. এম. ফরহাদ। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
