২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠা হত্যাকাণ্ডে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৪ অক্টোবর) এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রাজধানীর কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে বাদ জোহর এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এমপি।


সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি মাওলানা ড. খলিলুর রহমান মাদানী।

মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ প্রমুখ।
