বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন আলরাজিআইবিএফ সাংগঠনিক ওয়ার্ড ও মানবাধিকার বিভাগের যৌথ উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার রাজধানীর বিজয়নগরস্থ আল-রাজি কমপ্লেক্সের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা আমীর, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মারুফুল ইসলাম।

সংগঠনের আলরাজি আইবিএফ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি এডভোকেট আফসার আলী শাহ এর পরিচালনায় এবং মানবাধিকার বিভাগের সভাপতি আব্দুর রহমান এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে জনসাধারণের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত সেবাপ্রার্থী জনসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের পল্টন থানা সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও মো: এনামুল হক, ১৩ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিল পদপ্রার্থী খন্দকার আব্দুর রব।
এতে আরো উপস্থিত ছিলেন পল্টন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য যথাক্রমে ওমর ফারুক মাওলানা আব্দুল কাদের, মোহাম্মদ আল-আমীন রাসেল, শামীম হাসনাইন প্রমূখ।
