বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।

থানা আমীর এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি লোকমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মেজবাহ উদ্দিন সায়েম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল্যাহ আলফে সানী এবং থানা সমাজকল্যাণ সম্পাদক মাইনুদ্দীন ভূঁইয়া। এ সময় থানা ও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
