বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসনের লক্ষ্যে রিকশা উপহার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর জুরাইন এলাকায় ৫৪ নং ওয়ার্ডের বোরহান উদ্দিনকে একটি রিকশা প্রদান করা হয়। মহানগরী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমীর মাওলানা জাকির হুসাইন, শ্যামপুর পশ্চিম থানা সেক্রেটারি ইব্রাহিম খলিল প্রমুখ।
