বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পশ্চিম থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

কদমতলী পশ্চিম থানা আমীর মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য আবদুর রহিম জীবন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল আলম সুমন, শাহানা আক্তার লাভলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় দরিদ্র-অসহায় ১৬০ জনকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়াও সেবাগ্রহীতাদের প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।
