বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা-শাহবাগ থানার ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) রাতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমনা থানা আমীর আতিকুর রহমান, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী। এছাড়াও রমনা ও শাহবাগ থানার নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
