বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের গণমানুষের সেবক, জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবকল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিয়ে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নাজিরপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সকলের।
