ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত ৪৭ নং ওয়ার্ড শ্যামপুর থানার উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব অ্যাড. ড. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা-৪ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর জোনের টিম সদস্য জনাব মো. জাকির হোসেন, ঢাকা-৪ আসনের সদস্য সচিব ও কদমতলী থানার আমীর জনাব মোহাম্মদ মহিউদ্দিন, ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা যাকির হুসাইন।
উক্ত রুকন শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত আমীর ও ৪৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো. আসাদুল্লাহ শেখ।
