বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে ইফতার ও সেহরির ফুড প্যাক বিতরণ করা হয়েছে। রবিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে স্থানীয় দরিদ্র-অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরির ফুড প্যাক বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি এম. লোকমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা সমাজকল্যাণ সম্পাদক মাইন উদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড সভাপতি ছিদ্দিকুর রহমান, ফজলুল্লাহ তারেক, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মাসুম বিল্লাহ, ওলি উল্লাহ, দীন মোহাম্মদ, মোহাম্মদ ইমরান, মাসুদুর রহমান।
