গতকাল ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে হাজারীবাগ পার্কের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে পবিত্র মাহে রমাদানের ফুড প্যাকেজ উপহার প্রদান করা হয়েছে।

হাজারীবাগ দক্ষিণ থানার সেক্রেটারি অ্যাডভোকেট জোবায়েদুর রহমান বাবুর সঞ্চালনায় ও থানা আমীর আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূরনবী মানিক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল হাকিম খান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজারীবাগ দক্ষিণ থানার নায়েবে আমীর জনাব আব্দুল হালিম মৃধা ও বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার গোলজার রহমান। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে ফুড প্যাকেজ উপহার প্রদান করা হয়।
