বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার পশ্চিম থানা বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও চকবাজার-বংশাল জোন সহকারী পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন ও তাফসীরকারক মাওলানা শেখ জামাল উদ্দিন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও চকবাজার থানার সাবেক আমীর অধ্যক্ষ শেখ আবুল কাশেম।

চকবাজার পশ্চিম থানা আমীর আবুল হোছাইন রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি মাওলানা মহিউদ্দিন। এসময় থানা সেক্রেটারি মাছুম বিল্লাহসহ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাছাইকৃত কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
