বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ফ্রি সেলাই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সম্মানিত সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন।
নারীদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে এই উদ্যোগ অনন্য ভূমিকা পালন করবে।
