বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলন শনিবার (১৩ জুন) রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম।


সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোন পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।

চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস. এম. আহসান উল্লাহর পরিচালনায় সম্মেলনের শুরুতে দারসুল কোরআন পেশ করেন তরুণ লেখক ও গবেষক, ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান ওসামা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বংশাল দক্ষিণ থানা আমীর মাহাবুব আলম ভুঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমীর মো. আনিছুর রহমান, চকবাজার উত্তর থানা আমীর মাওলানা মাহফুজুর রহমান, বংশাল পশ্চিম থানা আমীর মাওলানা বিলাল হোসাইন, চকবাজার পূর্ব থানা আমীর মো. রফিকুল ইসলাম সিকদার, চকবাজার পশ্চিম থানা আমীর মো. আবুল হোছাইন রাজন প্রমুখ। এছাড়াও চকবাজার-বংশাল জোনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
