বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ৬০ নং কদমতলী উত্তর থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার অন্যতম সদস্য, ৬০ নং কদমতলী উত্তর থানার ভারপ্রাপ্ত আমীর জনাব মাওলানা মোহাম্মদ জুনাইদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬০ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী ও থানার শূরা ও কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবক জনাব মাওলানা আশরাফুল ইসলাম। র্যালিটি রায়েরবাগ, জনতাবাগ, গ্যাস রোড হয়ে শনি আখড়ায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
