বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ উত্তর থানা অগ্রসর কর্মী শিক্ষাশিবির শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

থানা আমীর মো. মাহফুজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের বিশেষ অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক। আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন আহমেদ। এসময় হাজারীবাগ উত্তর থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
