বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি জনাব মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মো. সোহেল রানা মিঠুর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর জনাব ড. মো. হেলাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মো. শামসুর রহমান।
