যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান রবিবার (০৫ এপ্রিল) রাতে যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। এসময় নেতৃবৃন্দ যমুনা টিভির পরিচালনা পর্ষদ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।


এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর জিএস এস. এম. ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
