বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া পশ্চিম থানার (৪৫ নম্বর ওয়ার্ড) উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ধুপখোলা মাঠের বাস্কেটবল কোর্টে ‘‘রমজানের তাৎপর্য’’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।


গেন্ডারিয়া পশ্চিম থানা আমীর মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে গেন্ডারিয়া পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দোয়া, মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
