কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা মো. শফিকুল ইসলাম মাসুদ আজ ১৩ মার্চ জুমাবার রাজধানীর হাজারীবাগ পার্কে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহানগরীর মজলিসে শুরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানার আমীর আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ আব্দুল হাকিম খান, এডভোকেট জসীম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
