বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব থানার উদ্যোগে বুধবার (১১ মার্চ) বিকেলে গোপীবাগ জিয়া মাঠে ‘‘রমজানের তাৎপর্য’’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও ওয়ারী পূর্ব থানা আমীর মো. মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ারী পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরুতে পটুয়াখালী-১ (বাউফল) আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদকে ওয়ারী পূর্ব থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নেতৃবৃন্দ ও ওয়ারী পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
