বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার (১০ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এবং মাহবুব মুকুলের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. শামছুল আলম, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. মোবারক হোসাইন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
