ঢাকা-৫ এলাকার জামায়াতে ইসলামীর সাংগঠনিক থানা দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভা সোমবার (৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ডেমরা জোন পরিচালক ও মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান।

সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়া সভায় ঢাকা-৫ এলাকার জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
