বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে আজ সন্ধ্যায় শপথের কর্মী রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদ। থানা সেক্রেটারি জনাব গোলাম ছরওয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাওলানা জামাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে- জনাব মোঃ শাহীন সিকদার, জনাব এবিএম মোর্শেদ, জনাব লুৎফুল্লাহিল মাজেদ, জনাব মতিয়ার রহমানসহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
