বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা দক্ষিণ থানা অগ্রসর কর্মী শিক্ষাশিবির শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোন ইনচার্জ অধ্যাপক মোকাররম হোসাইন খান। আরও বক্তব্য রাখেন কোনাপাড়া থানা আমীর আকতারুজ্জামান চয়ন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।

ডেমরা দক্ষিণ থানা আমীর ও ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিসবাহুদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা নায়েবে আমীর মাওলানা আবু তালেব, থানা কর্মপরিষদ সদস্য মোকতাদেসুল হক আরজু, নাহিদুল ইসলাম, আনোয়ার হোসাইন, আব্দুল গাফফার মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম প্রমুখ।
