স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে প্রজেক্ট শিফা-এর উদ্যোগে ঠান্ডা, জ্বর ও কাশি প্রতিরোধে একটি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিবের বন্ধু হিসেবে পরিচিত বিশিষ্ট চিকিৎসক ডা. আতিয়ার রহমান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাশিতা ইসলাম নাজওয়াসহ প্রজেক্ট শিফার অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জননেতা আব্দু রহিম জীবন, অধ্যক্ষ্য মাওলানা যাজির হোসাইন, আবুল খায়ের, ইব্রাহিম খলিল প্রমুখ।
