২১ মে বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগে ছাত্র আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মহানগরী মজলিশে শূরা ও জোন টিম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগরী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও নিউমার্কেট থানা সেক্রেটারী জনাব গোলাম ছরওয়ারের সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন, মহানগরী মজলিশে শূরা সদস্য, জোন তারবিয়াত বিভাগীয় সেক্রেটারী ও নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদ, মহানগরী মজলিশে শূরা সদস্য, জোন টিম সদস্য ও কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমীর জনাব মুজিবুর রহমান খান, মহানগরী মজলিশে শূরা সদস্য ও হাজারীবাগ উত্তর থানা আমীর জনাব মাহফুজ আলম, মহানগরী মজলিশে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমীর জনাব মোস্তাফিজুর রহমান, মহানগরী মজলিশে শূরা সদস্য ও কলাবাগান পশ্চিম থানা আমীর জনাব মোস্তাফিজুর রহমান মোশতাকসহ থানার অন্যান্য নেতৃবৃন্দ।
