আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া পশ্চিম থানার উদ্যোগে এবং সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির সহযোগিতায় আজ ০৫/০৫/২০২৬ সোমবার মার্সি জেনারেল হাসপাতালে ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গেন্ডারিয়া পশ্চিম থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন মার্সি জেনারেল হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক, ইবনে সিনা ডি-ল্যাব দয়াগঞ্জ শাখার মেডিসিন বিশেষজ্ঞ ডা. হুমায়ুন কবির এবং গেন্ডারিয়া পশ্চিম থানার দায়িত্বশীলবৃন্দ।
