বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানা ইউনিটের দায়িত্বশীল শিক্ষাশিবির শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামসুর রহমান এবং মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মো. মহিউদ্দিন।

মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন মহানগরীর ব্যাংকার্স ফোরামের সহকারী সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ও দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে ইসলামী আন্দোলনে শামিল করতে হবে। আমাদের দাওয়াত হবে গণমুখী ও সার্বজনীন। আমরা ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করব, ইনশাআল্লাহ।
