বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় একটি মিলনায়তনে অগ্রসর কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মহানগরী কর্মপরিষদের সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরার সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক জনাব মনির বিন আনোয়ারের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরার সদস্য ও সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আব্দুল বারী; মহানগরীর মজলিসে শুরার সদস্য ও মুগদা পশ্চিম থানা আমীর জনাব মতিউর রহমান; মুগদা উত্তর থানা আমীর অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন; সবুজবাগ পূর্ব থানা আমীর মো. রওশন জামান এবং মুগদা পূর্ব থানা আমীর মাওলানা ইসহাক।

এ ছাড়া সবুজবাগ-মুগদা জোনের আওতাধীন বিভিন্ন থানার সেক্রেটারি, কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
