বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ থানার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৯ মে) পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কুরবানি পরবর্তী পরিবেশ সুরক্ষায় ব্লিচিং পাউডার ছিটনো কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ- মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আব্দুল বারী, সবুজবাগ দক্ষিণ থানা সেক্রেটারি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসান রিপন।

ব্লিচিং পাউডার ছিটানো কর্মসূচি বৌদ্ধ মন্দির এলাকা থেকে শুরু হয়ে ৫ নং ওয়ার্ডের প্রায় সকল অলিগলি ঘুরে কালিবাড়ি মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযান এলাকার জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় এমন উদ্যোগে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
