আজ ১৯ জুন জুমাবার কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে মহানগরী তা’লীমুল কুরআন বিভাগের উদ্যোগে মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। তা’লীমুল কুরআনের কো-অর্ডিনেটর মাওলানা মহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী বিভাগীয় দায়িত্বশীল সৈয়দ জয়নুল আবেদীন এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালী তা’লীমুল কুরআনের চেয়ারম্যান, মহানগরী উলামা বিভাগীয় সদস্য ও বিশিষ্ট দা’ঈ শায়েখ জামাল উদ্দিন (হাফি.)।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উস্তাজ মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় প্যানেল উস্তাজ ও মহানগরী তা’লীমুল কুরআন বিভাগীয় টিম সদস্য অধ্যাপক আব্দুল কাদের মিয়া, নিউমার্কেট থানার উলামা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান এবং মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ।
