বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেছেন, “শহীদ পরিবার আমাদের কাছে আমানত”। তিনি বলেন, শহীদদের পরিবার ও তাদের সন্তানের দায়িত্ব আমাদের পালন করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর আপোষহীন ভূমিকা অব্যাহত থাকবে। রোববার (১৪ জুন) যাত্রাবাড়ী-শ্যামপুর থানাধীন শহীদ ইমরান হোসেনের পরিবারের নিয়মিত খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমীর মুহাম্মদ যাকীর হুসাইন, সেক্রেটারি নেছার উদ্দিন মাসুদ, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজির আহমেদ ভুঁইয়াসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকির শহীদ ইমরানের পিতা আব্দুল মতিনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবারের খোঁজখবর নেন। এছাড়া শহীদ ইমরান হোসেনের দুই বছরের শিশুর জন্য তিনি তাঁর পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করেন।
