বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে কোরবানির সুবিধা বঞ্চিত ৫৮৮ পরিবারের মাঝে ৪টি গরু জবাই করে ঈদ উপহার হিসেবে গরুর গোশত প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদের দিনে ২৮ মে বৃহস্পতিবার বিকেল বেলায় হাজারীবাগের ২২ নং ওয়ার্ড বাসিন্দাদের বাসায় বাসায় গরু গোশত পৌঁছাই দেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানা আমীর জনাব আখতারুল আলম সোহেল, থানা নায়েবে আমীর জনাব আব্দুল হালিম মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইন্জিনিয়ার মোহাম্মদ আবদুল হাকিম খান ও থানা বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গোলজার রহমান, থানা কর্ম পরিষদ সদস্যগন ও ওয়ার্ড দায়িত্বশীলগন উপস্থিত থেকে এ মহৎ কাজ বাস্তবায়ন করেন।
এ গুরুত্বপূর্ণ সামাজিক কাজ বাস্তবায়নে যাঁরা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের প্রত্যেকের নিকট আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
