বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের সদস্য শিক্ষাশিবির শুক্রবার (০৮ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ আবদুর রব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, পল্টন-শাহবাগ-রমনা জোন পরিচালক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য যথাক্রমে শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, রমনা থানা আমীর মো. আতিকুর রহমান, পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম, রমনা থানা নায়েবে আমীর মো. সুলতান উদ্দিন, পল্টন থানা সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম, রমনা থানা সেক্রেটারি মো. আবদুল্লাহ আল ফারুক, শাহবাগ পশ্চিম থানা নায়েবে আমীর ডা. মো. মিসবাহ উদ্দিন সায়েম, শাহবাগ পশ্চিম থানা সেক্রেটারি মো. লোকমান হোসেন এবং শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হান প্রমুখ।
