বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী উত্তর থানার মহিলা বিভাগের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

কদমতলী উত্তর থানা আমীর মাওলানা মুহাম্মদ জুনাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জোন পরিচালক আব্দুর রহিম জীবন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালিকা নারগীস খান। এ সময় কদমতলী উত্তর থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
