বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ পূর্ব থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় ছাপড়া মসজিদ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

লালবাগ পূর্ব থানা আমীর ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ড. মুহাম্মদ শামীমুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আবুল খায়েরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও লালবাগ-কামরাঙ্গীরচর জোন পরিচালক আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ডা. তোফাজ্জল হোসেন এবং লালবাগ পশ্চিম থানা আমীর ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল ওহাব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালবাগ দক্ষিণ থানা আমীর শহিদুল ইসলাম, লালবাগ পূর্ব থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফ, জসিম উদ্দিন, তরিকুল ইসলাম, মোবারক হোসেন, ফয়জুর রহমান, মোক্তার উদ্দিন, হুমায়ন কবির, আতাউর রহমান চঞ্চল, আব্দুল মালেক ও ফরহাদ হোসেন প্রমুখ।
