বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার দক্ষিণ থানা অগ্রসরকর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও চকবাজার দক্ষিণ থানা আমীর মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. রিজাউল কারীমের পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মিরপুর বায়তুস সালাত জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলী হাসান উসামা। এছাড়াও শিক্ষা শিবিরে অগ্রসরকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম ও মাওলানা শরিফুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস এম আহসান উল্লাহ, জোনের টিম সদস্য শেখ আবুল কাশেম। এছাড়াও চকবাজার দক্ষিণ থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
