আজ (১৭ জুলাই), জুমার দিন, কদমতলী উত্তর থানার ৬০ নং ওয়ার্ডে ফ্রি সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ সেবামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।

৬০ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাওলানা আশরাফুল ইসলামের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক জনাব আব্দুর রহিম জীবন।

কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিশু বিনামূল্যে সুন্নতে খতনার সেবা গ্রহণ করে। বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
