বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহবাগ পূর্ব থানার ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মহানগরী দক্ষিণ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুল হক মজুমদার, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং গুলিস্তান উত্তর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ রাকিব, বঙ্গবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, থানা সহকারী বায়তুলমাল সম্পাদক আব্দুল করিম, গুলিস্তান পূর্ব ওয়ার্ড সভাপতি আসলাম শেখ, পেশাজীবি বিভাগ সভাপতি শাহ ফয়সালসহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।
