আজ ২৩ মে মাতুয়াইল শিশু-মাতৃ ইনস্টিটিউট পরিদর্শন করেন ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি হাসপাতালের সার্বিক খোজ খবর ও সেবার মান যাচাই করতে সরেজমিনে হাসপাতালটি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মো. শাহাজাহান খাঁন, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করেন।
