বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত। উক্ত ক্যাম্পে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি জনাব মুহাম্মদ মতিউর রহমান খানের পরিচালনায় এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

উল্লেখ্য যে, এলাকার অসহায় দরিদ্র পরিবারের ৩৫ জন ছেলে শিশু সন্তানের ফ্রি সুন্নতে খতনা সম্পন্ন করা হয় এবং শিশুদের লুঙ্গি, গামছা ও টুপি উপহার প্রদান করা হয়।
