বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে এবং জোন তরবিয়ত বিভাগের পরিচালক মাওলানা মুহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মোবারক হোসেন। এতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা পেশ করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শেখ শরীফ উদ্দিন, মহানগরীর মজলিসে শুরার সদস্য আব্দুল বারীসহ জোনের থানা আমীর, সেক্রেটারিবৃন্দ।
