কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমীর জননেতা জনাব ড. মুহাম্মদ হেলাল উদ্দিন ১৪ মার্চ শনিবার রাজধানীর শাহজাহানপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোশারফ হোসেন চঞ্চল, থানার কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মদ আব্দুল খালেক এবং ১১ উত্তর ওয়ার্ডের সভাপতি জনাব মুহাম্মদ নাসির উদ্দিন রুমেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১৫০ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
