মিট দ্য জেন-জি : ড. আব্দুল মান্নান শীর্ষক মতবিনিময় সভা বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। আরও উপস্থিত ছিলেন জকসু এজিএস মাসুদ রানা এবং ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ড. মান্নান তরুণদের সঙ্গে নিয়ে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন।
