বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী-কোনাপাড়া থানার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এবং যাত্রাবাড়ী-কোনাপাড়া থানা আমীর আবু জাফনাহর তত্ত্বাবধানে এবং থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ওমর ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জুবায়ের আল মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোনাপাড়া থানার কর্মপরিষদ সদস্য ইমাম হোসেন মিরাজ, মাস্টার তারিকুল ইসলাম, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মীর আল আমিন, হারুন রশিদ, থানা শূরা সদস্য খন্দকার সামদানী পলাশ, মাস্টার নাসির উদ্দিন, ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ইঞ্জিনিয়ার ইমামুল হক, মনজিল মাহমুদ, মনিরুজ্জামান, হারুনুর রশিদ, অহিদুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
