যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপসহ বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
