বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, ঢাকা সংসদীয় আসন-০৪ শ্যামপুর ও কদমতলী জোনের উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

ঢাকা-৪ এর সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর ঢাকা মহানগরী দক্ষিণ জনাব আব্দুস সবুর ফকির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ড. আব্দুল মান্নান ও কর্মপরিষদ সদস্য জনাব শাহীন আহমেদ খান।

উদ্বোধনী বক্তব্য পেশ করেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক। এছাড়াও বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
