ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (৩ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল (নয়াপল্টন) শাখায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী জোন-৪ এর পরিচালক আবু ওয়াফি এবং এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন আহম্মদ।

ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের আইন উপদেষ্টা এডভোকেট শেখ আব্দুল্লাহ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
